বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলে গেলেন উন্নয়নকর্মী ও গবেষক জামিল এইচ চৌধুরী

বাংলাদেশে নারী ও শিশুদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন উন্নয়নকর্মী ও গবেষক জামিল এইচ চৌধুরী। গত সোমবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কোভিড সংক্রান্ত জটিলতা ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭০ বছর বয়সী এই শিশু সংগঠক, উন্নয়নকর্মী, গবেষক ও অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) নির্বাহী পরিচালক।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও দুই সন্তান রেখে যান।

জামিল এইচ চৌধুরী ১৯৫১ সালে ৭ জুলাই সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে মাস্টার্স করার পর তিনি এমপিএইচ সম্পন্ন করেছেন।

বেসরকারি সংস্থায় দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি গবেষণা, প্রশিক্ষণ, কর্মসূচি, ব্যবস্থাপনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এএসডিতে যোগদানের পূর্বে রিসার্চ, ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল, জেএসআই রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, রিসার্চ ইনিশিয়েটিভস, গ্রামীন ট্রাস্ট, অ্যাসোসিয়েটস ফর কমিউনিটি এন্ড পপুলেশন রিসার্চসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেছেন।

২০১২ সালে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন। শিশু অধিকার প্রতিষ্ঠায় এএসডিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপ্টিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপ্সা) এর নির্বাহী পরিষদের সদস্য হিসেবে প্রজনন স্বাস্থ্য উন্নয়ন নিয়েও কাজ করেছেন।

প্রায় ৪০টির উপর গবেষণাপত্র রয়েছে জামিল এইচ চৌধুরীর।

অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ পপুলেশন এসোসিয়েশনের (বিপিএ) আজীবন সদস্য, পাবলিক হেলথ এসোসিয়েশনের আজীবন সদস্য, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএএসএফ) নির্বাহী কমিটির সদস্য, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর এর (সিইউপি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন উন্নয়নকর্মী ও গবেষক জামিল এইচ চৌধুরী।

গত মঙ্গলবার তাকে রাজধানীর একটি কবরস্থানে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা