বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, ভাই-ভাবী ও ভাতিজী আটক

যশোরের শার্শায় জমা-জমি সংক্রান্তের জেরে ভাইয়ের বড় ভাইয়ের হাতে ছোট ভাই জসিম উদ্দিন (৩০) খুন হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার দিকে শার্শা উপজেলা জিরানগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাটি পরদিন সকালে জানাজানি হয়।

নিহত জসিম উদ্দিন ঐ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

রবিবার সন্ধ্যায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই আব্দুর রউফ, ভাবী লিপি বেগম ও ভাতিজী সাদিয়া খাতুনকে আটক করেছে।

প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, নিহত জসিম সহজ-সরল ও ভালো ছেলে ছিলো। সে ঐ গ্রামে কৃষি কাজ করতেন। সে ছিল অবিবাহিত। দীর্ঘদিন ধরে বড় ভাই আব্দুর রউফ বিদেশে থাকতো। বাড়ি আসার পর পাকা ঘরবাড়ি করেছে। জসিম বড় ভায়ের সাথে একই বাড়িতে বসবাস করেন। ছোট ভাই জসিম বড় ভাইয়ের কাছ থেকে জমির ভাগ চাইলে দু’ভায়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই জের ধরে শুক্রবার রাতে আব্দুর রউফ এবং তার স্ত্রী লিপি কে সাথে নিয়ে মধ্যরাতে জসিমকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করলে এক পর্যায়ে জসিম মৃত্যুবরণ করেন। পরদিন সকাল বেলা বিষয়টি জানাজানি হলে তারা বলে বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। নিহত জসিম এর নাকে, মুখে, এবং গলাই অনেকগুলা নোকের আচর দেখা যায়।
স্থানীয় প্রভাশালীরা প্রশাসনকে ম‍্যানেজ করে শনিবার বিকালেই লাশ দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বড় ভাই আব্দুর রউফ বলেন, গত রাত্রে দোকান থেকে বাড়ি এসে প্রসাব করার জন্য জসিম বাইরে গেলে সেখানে বাঁশের কুঞ্চির উপরে পড়ে যায়। সেখান থেকে নাকে, মুখে এবং গলাই দাগ হয়।

ঐ গ্রামের মেম্বার কেএম হাসান আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন যাবত দুই ভাই এর ভিতর ঝগড়া বিবাদের ঘটনা ঘটে। মৃত জসিম আমার কাছে অভিযোগ টি জানায়। আমি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে শনিবারে এক জায়গায় বসে মীমাংসা করার কথা দিয়েছিলাম। কিন্তু সেটা আর হলো না। অবশেষে শনিবার সকাল হলে শুনতে পায় জসিম মৃত্যু বরণ করেছে।

নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান ও শার্শা থানার তদন্ত ওসি তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য ৩ জনকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কোন কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলতে পারব।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম