শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী

হেলাল উদ্দিন: ১৩ সেপ্টেম্বর-২০২৫, মনিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম লুৎফর রহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী। এসএম লুৎফর রহমান পশ্চিম মনিরামপুর তথা রাজগঞ্জের হানুয়ার গ্রামের এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকেই গরীব, দুখি, অসহায় মানুষের পাশে থেকেছেন। তিনি দেশ স্বাধীনের জন্য অংশ নেন মুক্তিযুদ্ধে। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সেই সময়, খুব অল্প সময়ের মধ্যেই মনিরামপুরবাসির অন্তস্থলে স্থান পান এসএম লুৎফর রহমান। বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে হারিকেন মার্কা নিয়ে নির্বাচিত হন মনিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এসএম লুৎফর রহমান। তৎকালিন রাজগঞ্জ লুৎফর রহমান মহাবিদ্যালয়, বর্তমানে রাজগঞ্জ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করাসহ এলাকার উন্নয়নে তরুন এ সমাজ সেবক গরীব, দুখি, অসহায় মানুষের বন্ধু ছিলেন এসএম লুৎফর রহমাম। মনিরামপুরবাসির প্রিয় মানুষের তালিকায় সদ্য-হাস্যজ্জ্বল লুৎফর রহমান একজন। মনিরামপুরের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন এই মহান মানুষটি। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ সেপ্টেম্বর মনিরামপুর উপজেলা পরিষদের গাড়ী নিজে চালিয়ে মনিরামপুরের বন্যা দুর্গত বানভাষিদের জন্য ত্রান সামগ্রী আনতে গিয়ে যশোর থেকে ফেরারপথে বকচর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই মানুষটি। আজও মনিরামপুরবাসির কাছে বিশেষ স্মরণীয় এইদিনটি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক