বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিশোরী ধর্ষকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করে

প্রথমে অশ্লীল ছবি বানিয়ে অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয়বার ধর্ষকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করে কিশোরী। শেষে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানায় ভুক্তভোগী।

খবর পেয়ে সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে (২২) গ্রেফতার করে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ডবলমুরিংয়ের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত জাহাঙ্গীর প্রায়ই তরুণীকে বিরক্ত করত। একদিন কিশোরীর কেউ না থাকার সুযোগে জাহাঙ্গীর তাদের বাসায় আসে এবং কিছু নগ্ন ছবি দেখায়। মূলত ওই কিশোরীর ছবি এডিট করে জাহাঙ্গীরই সেগুলো বানিয়েছিল। ওই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে জাহাঙ্গীর।

এ ঘটনার কিছুদিন পর আবারও জাহাঙ্গীর তাদের বাসায় যায়। কিন্তু তাকে দরজায় দেখেই তরুণী মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করে। এরপর তৃতীয়বারের মতো জাহাঙ্গীর তাদের বাসায় গেলে কিশোরী একই পদ্ধতিতে নিজেকে রক্ষা করে। এরপরে ওই কিশোরী ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। কন্ট্রোল রুম থেকে বিষয়টি ডবলমুরিং থানা পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম