শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্সিজেন ব্যাংক, টিকা নিবন্ধন

করোনাকালে সাধারণ মানুষের পাশে যশোর জেলা বিএনপি

করোনাকালে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম শুরু করলো যশোর জেলা বিএনপি। সেই সাথে দলটির অক্সিজেন ব্যাংকে আরো ৭টি অক্সিজেন সিলিন্ডার সংযোজিত হয়েছে।

বুধবার সকালে এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।

যশোর জেলা বিএনপির উদ্যোগে পরিচালিত করোনা হেল্প সেন্টারে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম শুরুর পাশাপাশি এদিন দলটির অক্সিজেন ব্যাংকে নতুন করে আরো ৭টি অক্সিজেন সিলিন্ডার সংযোজিত হয়। এছাড়াও বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও ট্রাস্ট চলমান এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

মহামারী’র এই সময়ে যশোরের মানুষের পাশে থাকবার নিমিত্তে যে সকল ব্যক্তি ও সংগঠন যশোর জেলা বিএনপি পরিচালিত করোনা হেল্প সেন্টারে নগদ অর্থ সহায়তা ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম।
একই সাথে জেলা বিএনপির এই কার্যক্রম মাঠপর্যায়ে সফলভাবে পরিচালনা করবার জন্য
তিনি দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খান, শরফুদ্দৌলা ছটলু, নুরুন্নবী, কাজী আজম, সিরাজুল ইসলাম, হাজী আনিচুর রহমান মুকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় দলীয় নেতাকর্মীরা তাদের হৃদয়ের স্পন্দন প্রয়াত নেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী