মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সালমান বিবাহিত, স্ত্রী ও কন্যা থাকেন দুবাইয়ে’-এ প্রশ্নে মুখ খুললেন ভাইজান

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’ বলে এতদিন মানুষকে একজনকেই জানে সবাই, তিনি সালমান খান। পঞ্চাশের মধ‍্যভাগে এসেও এখনো বিয়ের নামও উচ্চারণ করেননি এই অভিনেতা। সকলে এক রকম ধরেই নিয়েছে এ জীবনে আর বিয়ে করছেন না সালমান। কিন্তু সম্প্রতি এক টক-শোতে প্রশ্নের মুখে পড়েন সালমান।

সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী ধারণা সাল্লু বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। তার ‘স্ত্রী ও কন্যা’ নাকি দুবাইয়ে থাকেন।

আরবাজ খানের টক শো পিঞ্চ-এ এমন প্রশ্নের মুখোমুখি হয়ে জবাব দেন সালমান। এই টক-শোয়ের বিশেষত্ব অতিথি তারকার সোশ্যাল মিডিয়া থেকে অনুরাগীদের মন্তব্য তুলে ধরা। সেই মন্তব্যের প্রেক্ষিতে সেই তারকা কী জবাব দেন? সেটাই এই শোয়ের আকর্ষণ। সালমান খানের সামনে এমনই এক নেটিজেনের মন্তব্য তুলে ধরে আরবাজ। সেই নেটিজেন লিখেছেন, ‘সালমান খানের দুবাইয়ে বাংলো আছে। নূর নামে স্ত্রী এবং ১৭ বছরের কন্যা সন্তান রয়েছে।

জবাবে সালামন বলেন, ‘এগুলো অযৌক্তিক কথা। এটা কার কথা বলছে আমার জানা নেই। আমার কোনও স্ত্রী নেই। আমি ভারতে, বাবার সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকি। এটা সারা ভারত জানে।

’একইভাবে এক নেটিজেন সালমানকে ভুয়া মানুষ বলে কটাক্ষ করেছেন। বলেছেন, ভাইজান সর্বসমক্ষে নিজেকে ভালো সাজিয়ে রাখে। জবাবে ভাইজান বলেন, ‘নিশ্চয় ওর কোথাও কোনও খারাপ অভিজ্ঞতা হয়েছে। কিংবা ওর স্ত্রী আমার কোনও পোস্টে দু’টি ভালো কথা বলেছে। কিংবা ওর সন্তান আমাকে ভালবাসে, হয়তো বলেছে আমার ছবি দেখবে। ’
সূত্র : হিন্দুস্তান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়

ডেমোক্র্যাটদের ব্যাপক উত্থানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী সহ ৪ জন প্রার্থীবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান