বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হতাশ কোরবানি পশুর চামড়া বিক্রেতাসহ মৌসুমি ব্যবসায়ীরা

কলারোয়ার পশুহাট মোড়ে অস্থায়ী কোরবানি পশুর চামড়ার বাজারে চামড়া বিক্রয় করতে এসে হতাশ সাধারন বিক্রেতাসহ মৌসুমি ব্যবসায়ীরা।

বুধবার (২১ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পরপরই এখানে চামড়া বিক্রি করতে আসেন মুরারীকাটি গ্রামের আব্দুস সামাদ। তিনি বিভিন্ন জায়গা থেকে
কয়েকটি ষাঁড় ও ছাগলের চামড়া সংগ্রহ করে বেলা ১২ টার দিকে ওই অস্থায়ী বাজারে চামড়া বিক্রয় করতে আসেন। চামড়া বিক্রি করতে পারলেও বিক্রেতা
হতাশার সুরে জানালেন চামড়ার দাম পাচ্ছি না। তাই শেষ পর্যন্ত ছাগলের চামড়া ১০ থেকে ২০ টাকা আর গাভী গরুর চামড়া ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি করতে হলো।

তেমনি ভাবে চামড়া বিক্রেতা কুশোডাঙ্গার মফিজুল ইসলাম বিষন্ন মনে জানালেন আগে বুঝতে পারলে চামড়া বিক্রি করতে বাজারে এসে মূল্যবান সময়টুকু নষ্ট
করতাম না। অনেকেই নিজের পারিবারিকভাবে কোরবানি দেয়া পশুর চামড়া বিক্রি করতে এসে পৌর সভার বিভিন্ন মোড়ে ঘুরেও চামড়ার দাম না পেয়ে ক্ষোভে-দু:খে
বাড়িতে যেয়ে চামড়া মাটিতে পুতে দিয়েছেন বলে জানা গেছে। পৌর সদরের পশু হাট মোড়ে অস্থায়ী চামড়া বাজারে স্থানীয় চামড়া ব্যবসায়ী (ক্রেতা) তুলশিডাঙ্গা
গ্রামের সোহেল রানা বাবু ও মির্জাপুরের ইমাদুলের সাথে কথা হয়।

তারা বলেন, চামড়া কেনার জন্য অর্থের সংকট রয়েছে যার জন্য সরকারের বেঁধে দেওয়া
চামড়ার দামের অতিরিক্ত দামে পাইকারি চামড়া ব্যবসায়ীরা কেউ চামড়া সংগ্রহ করছেন না। আর চামড়া সংগ্রহ করে সেটি বাজার জাত করতে যে প্রক্রিয়ায়
সংরক্ষণ করতে হয় সেটিও অনেক ব্যয়বহুল। তাছাড়া প্রক্রিয়া করণে চামড়ার ক্ষতি হলে সে চামড়া সম্পূর্ন মুল্যহীন হয়ে যায়। তবে কিছু ষাঁড় গরুর চামড়া
মানসম্পন্ন ও উন্নত হওয়ায় সে সকল চামড়া বিক্রেতারা প্রতিটি চামড়া ৫০০ শত টাকা মূল্যে বিক্রয় করে সঠিক দাম পেয়েছেন বলে জানান। বর্তমানে পাইকারি
চামড়া ব্যবসায়ীরা পুঁজি হারানোর আশঙ্খায় দিন কাটাচ্ছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ