সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ আগস্ট থেকে দুই ডোজ টিকা নেয়া বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি

করোনা মহামারির কারণে বিদেশি নাগরিকদের জন্য সাময়িক স্থগিত থাকা ওমরাহ পালন আবারো শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

১ মহররম বা ১০ আগস্ট থেকে বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেবে দেশটি।

এরইমধ্যে রোববার (২৫ জুলাই) থেকে সৌদিতে বসবাসরত মুসল্লিরা ওমরাহ পালনের অনুমতি পেয়েছেন।

দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল ওমরাহ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তবে আগামী মাস থেকে ওমরাহ পালনে যেতে অনুমতি দেওয়া হবে কোন কোন দেশ থেকে, সেই তালিকা প্রকাশ করা হয়নি।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, ওমরাহ পালনের জন্য বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা অবলম্বন করা হবে। একইসঙ্গে মুসল্লিদের সৌদি সরকারের সকল নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি মুসল্লিদের অবশ্যই করোনার টিকার দুই ডোজ নিয়ে তারপর আবেদন করতে হবে। বয়স হতে হবে ১৮ বছরের ওপর।

করোনার কারণে গত সাত মাস দেশটির অভ্যন্তরীণ মুসল্লিরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনের বিশেষ সুযোগ পেয়েছেন।

এর আগে গত বছরের ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়।

হজ এবং ওমরাহ পালনের জন্য প্রতিবছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরব ভ্রমণ করে থাকেন। তবে মহামারি করোনার কারণে গেল দুই বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লি হজ ও ওমরাহ করতে পারছেন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজে অংশ নিতে দেওয়া হয়নি। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তি হজ করার অনুমতি পেয়েছেন। শুধু ১৫ থেকে ৬৫ বছর বয়সি সৌদি নাগরিক এবং দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন। সবাই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। গতবারও বিধিনিষেধের মধ্যে ১ হাজার মুসলমানকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার