শার্শার বালুন্ডায় এক বৃদ্ধের বাড়িতে হামলা, বাড়ি ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট


যশোরের শার্শার বালুন্ডা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৯২ বছরের বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের বাড়িতে গভীর রাতে হামলা করে নগদ টাকা, স্বর্ণলঙ্কার লুট ও নির্মানাধীন বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা।পিটিয়ে আহত করেছে বৃদ্ধে জয়নুল আবেদ্বীনের স্ত্রী ও ২ মেয়েকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাত ১ টার সময়। এ ব্যাপারে বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের মেয়ে আসমা খাতুন বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
অভিযোগে জানাগেছে, শার্শার বালাুন্ডা গ্রামের মৃত হাজী আমির আলী শেখের ছেলে বৃদ্ধ জয়নাল আবেদ্বীন স্ত্রী ও ৩ মেয়ে নিয়ে বালুন্ডা গ্রামে বসবাস করেন। বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের ২ছেলে বিদেশ থাকে। এই সুযোগে বালুন্ডা গ্রামের প্রতিপক্ষ কেয়াম উদ্দিন ও আব্দুর রহিম এর নেতৃত্বে মঙ্গলবার দিন গত রাত ১ টার সময় গোলাম মোস্তফা, আব্দুল হাকিম, হাদিউজ্জামান, সাইফুল ইসলাম, নুরুজ্জামান, মফিজুর রহমান, তরিকুল ইসলাম কালু, রাকিবুল হোসেন বুড়ো, আক্তারুজ্জামান, মনিরুজ্জামান, আশরাফুল, ইমরান হোসেন, নয়ন হোসেন, আব্দুল গফুর, আব্দুল মজিদসহ আরও ১০/১৫ জন গভীর রাতে পূর্ব পরিকল্পিত ভাবে বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের বাড়িতে হামলা করে।
এরপর দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রী ও ২মেয়ে আসমা খাতুন ও সেলিন খাতুনকে মারপিট করে আহত করে। এ সময় দূর্বৃত্তরা ঘরের মধ্যে আসবাবপত্র ভাংচুর করে ১লাখ ৩২ হাজার নগদ টাকা ও বিদেশী ২টি সোনার চেইন, ৩জোড়া কানের দুল, ৩ টি আংটি ও ১টি লাইট লুট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৪ লাখ টাকা। দূবৃৃত্তরা লুট করে চলে যাবার সময় জয়নুল আবেদ্বীনের নতুন নির্মিত ঘর ও প্রাচীর ভেঙ্গে দেয়। এ ঘটনার পর থেকে বৃদ্ধ জয়নাল আবেদ্বীন তার পরিবার নিয়ে আতংকে রয়েছে।
কারন দূর্বৃত্তরা জয়নুল আবেদ্বীনের পরিবারকে বোমা মেরে হত্যার হুমকি দিচ্ছে।জয়নাল আবেদ্বীনের পরিবারের অভিযোগ থানার ওসি মামলা নিতে গড়িমশি করছে। সাধারন জিডি করার পরামর্শ দিচ্ছে। বিষযটি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, অভিযোগ পেয়েছি। যা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলে তার প্রতিফলন ব্যালট বাক্সেবিস্তারিত পড়ুন

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবেবিস্তারিত পড়ুন

সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
কৃষিভিত্তিক এই দেশকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশজুড়ে সমবায় আন্দোলনকে আরওবিস্তারিত পড়ুন


