বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে জখম করেছে দুষ্কৃতকারীরা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে শেখ তামজিদুজ্জামান (২৫) নামের এক যুবককে জখম করা হয়েছে। সে সুলতানপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ তহিদুজ্জামান চপলের ছেলে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা দফায় দফায় তার বাড়ীতে হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে। দুষ্কৃতকারীরা এসময় শেখ তহিদুজ্জামান চপলকে শারীরিক লাঞ্চিত করে। আহত তামজিদ জানান, সদরের চাঁদপুর এলাকার আনিসের সাথে বড় বাজারের ফল ব্যবসায়ি বাবুর টাকা পয়সা নিয়ে বিরোধ ছিল। এনিয়ে আনিস আমাদের বাড়িতে আছে এমন খবরে আব্দুর রহিম বাবু সংঘবদ্ধ দল নিয়ে তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়।

এতে বাধা দিতে গেলে তাকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কপালে তিনটি সেলাই দিতে হয়েছে। এদিকে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে আব্দুর রহিম বাবু তার ভাইপো কিশোর গ্যংয়ের হোতা ইসরাফিলকে নিজেরা নিজেরা পেটে কেটে তাকে হাসপাতালে ভর্তি করেছে।

এবিষয় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হুসেন বলেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ