সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জেলা পরিষদের পুকুর অবৈধভাবে লিস প্রদান করায় মানববন্ধন

কালিগঞ্জে জেলা পরিষদের পুকুর অবৈধভাবে চেয়ারম্যান কর্তৃক লিস দেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১০ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল্ল্যাহ মোড়ল, সমাজসেবক সিরাজুল ইসলাম, আমিনুর রহমান, মুজিবুর রহমান, জাকির হোসেন প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, কালিগঞ্জের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা পরিষদের মাখাল নামে দুই বিঘা জমির উপর একটি পুকুর রয়েছে।

স্থানীয় গ্রামবাসি থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীরা এই পুকুরের পানি ব্যবহার করে আসছিলো। তবে অতি দু:খের বিষয় ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন অবৈধভাবে সম্প্রতি জেলা পরিষদের এই পুকুরটি ৩ বছরের জন্য ৩০ হাজার টাকায় লিস প্রদান করেছে। স্থানীয় ইউসুপ মাস্টারের ছেলে মামুন মল্লিক, আনছার আলীর ছেলে কামরুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর শওকাত হালদার পুকুরটি লিস নিয়ে পানিতে মাছের খাদ্য ব্যবহার করায় পানি ব্যবহারের অনুপযোগি হয়ে গেছে। এমতাবস্থায় জনস্বার্থে পুকুরটি অতি দ্রুত সকলের জন্য উন্মুক্তের দাবি জানিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন