মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোয়া কামনা

কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টুর ওপেন হার্ট সার্জারি সফল

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর ওপেন হার্ট সার্জারি সফল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

তিনি জানান, ‘রবিবার রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আমিনুল ইসলাম লাল্টু’র ওপেন হার্ট সার্জারী তথা বাইপাস সার্জারি করেন প্রধান কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবির। আল্লাহর রহমতে অপারেশন সফল হয়েছে। অপারেশন শেষে ভাই আইসিইউ’তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন।’

তিনি আরো জানান, ‘ভাইকে সকাল সাড়ে ৬টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বেলা ২টার সময় ডাক্তারগণ ওটি থেকে বেরিয়ে জানান অপারেশন সফল হয়েছে। সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে ডাক্তারগণ আবারো ব্রিফ করেছেন। তারা বলেছেন লাল্টু ভাইয়ের অবস্থা বেশ ভালো, সকাল নাগাদ পুরোপুরি জ্ঞান ফিরবে বলে আশা করছেন।’

উল্লেখ্য, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু সম্প্রতি কলারোয়ার বাসায় বুকে ব্যথা অনুভব করলে সাতক্ষীরায় নেয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হার্টের ৫টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে ৩টি গুরুতর আর অপর দু’টি অবস্থাও ভালো নয়। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার সকালে তার ওপেন হার্ট সার্জারি তথা বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেন।

অপারেশনের আগে শনিবার আমিনুল ইসলাম লাল্টু মোবাইল ফোনে জানিয়েছিলেন, ‘রবিবার সকাল ৭টায় ঢাকার ইউনাইটেড হসপিটালে প্রধান কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবির অপারেশন করবেন। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা আমাকে যদি ফিরিয়ে আনেন, তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে হাসিমুখে। কলারোয়া উপজেলাবাসী সুখে ও শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। সুখে থাকবে আমার শুভাকাঙ্খীরা। সবাইকে অনুরোধ করছি আমাকে ক্ষমা করবেন।’

এদিকে, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সুস্থ্যতা কামনায় বিভিন্ন এলাকায় বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা