মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল দিয়ে সাড়ে ৫২ মে. টন বিস্ফোরক আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

রোববার (২২ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ভারতীয় ট্রাক আমদানিকৃত এ বিস্ফোরক দ্রব নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা যায়, গ্যাস ডেভলপমেন্ট ফান্ড (ডিজিএফ) অর্থায়নে ৩০০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিকল্পনায় এ বিস্ফোরক ব্যবহার করা হবে। এ বিস্ফোরক দ্রব্যের আমদানি কারক মেসাস কেলটেক এনার্জিস লিমিটেড। আমদানিকৃত বিস্ফোরক দ্রবের মধ্যে রয়েছে ২১ হাজার পিস ডেটোনেটর ও ২১ হাজার পিস কো এ্যাংকর সামগ্রী।

এছাড়া বিস্ফোরক দ্রবগুলো বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন সারথী এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, বিষ্ফোরক দ্রবের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ৭টি ট্রাকে করে চট্টগ্রাম নেওয়া হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার সঙ্গে যাতে বিস্ফোরক দ্রব্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন, গত ১৪ মার্চ ৮টি ট্রাকে ১১১ মেট্রিক টন, ও ৬ মার্চ ৯টি ট্রাকে ১৩০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব‍্য বেনাপোল বন্দর দিয়ে আমদানি করেছিলেন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম