রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে নিপুন হাতে দেব-দেবির প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

প্রতি বছর আশ্বিন মাসে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গাপুজা। আর তারই ধারাবাহিকতায় প্রতিমা তৈরীর কাজ পুজার শুরুর ১/২ মাস আগে থেকেই শুরু হয়। সনাতন ধর্মালম্বীদের দেবী দূর্গা মায়ের প্রতিমা তৈরীর শুরু থেকে মনের ভেতরে আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রতিমা তৈরীর শুরুতে দেবীর প্রতিমা স্থাপনের জন্য বাঁশ ও সুতা দিয়ে কাঠামো তৈরী করে ভাস্কর। তারপর নাড়া, পল ও সুতা দিয়ে বেঁধে মুর্তির আকৃতি তৈরী করে। পল বিচালির পর কাঁদা মাটি দিয়ে মুর্তির আকৃতি সম্পন্ন শেষে শুকিয়ে শুরু হয় সুক্ষ্ম হাতের রং তুলির কাজ। ভাস্কর তার সুক্ষ্ম হাতে মনের মাধুরি মিশিয়ে রং তুলির আচড়ে দেবীর প্রতিমাতে অবিকল জীবন্ত রুপ স্থাপন করেন।

কলারোয়ার জয়নগরে দুর্গা প্রতিমা তৈরীর কাজ চলমান রয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমক ভাবে দেবীর পুজার প্রস্তুতি চলছে। প্রতিমার ১/২ অংশ কাজ শেষ। চলছে দ্বিতীয়বারের মত মাটির প্রলেপ দেওয়ার কাজ। কোথাও কোথাও রং ও সাজসজ্জার কাজ চলছে। এবছর জয়নগরে ৭টি মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ধানদিয়া দাসপাড়া মন্দির, জয়নগর দক্ষিনপাড়া তরুন সংঘ পুজা মন্দির, জয়নগর কর্মকার পাড়া মন্দির, জয়নগর মাতৃ পূজা মন্দির, উত্তর জয়নগর ঋষিপাড়া মন্দির, খোর্দ্দবাটরা সার্বজনীন পুজা মন্দির ও ক্ষেত্রপাড়া সার্বজনীন পুজা মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয়া দূর্গাপুজা। আর তারই প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত