রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার শুভংকরকাটি’র মাতৃ মন্দির উন্নয়নে ১ লাখ টাকার চেক প্রদান

কলারোয়ার শুভংকরকাটি’র মাতৃ মন্দির উন্নয়ন কল্পে জেলা পরিষদের বরাদ্দকৃত ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে সোমবার রাত ৮টার দিকে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের হাতে ওই চেক প্রদান করা হয়।

চেক প্রদানপূর্বক মতবিনিময় সভায় বক্তব্যকালে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগসহ সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতার দেশ’। এই মন্ত্রে দিক্ষীত হয়ে আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করবো এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলইে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আসন্ন শারদীয় দূর্গা পূজায় সকল হিন্দু ধর্মীয় মানুষদেরকে শারদীয়ার শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনিল সাহা, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার পাল, হরেন্দ্র নাথ রায়, শুভংকরকাটি পরামানিক পাড়া মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় গোপাল সিংহ, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র সিংহ, সনাতন ধর্মীয় নেতা মাস্টার উত্তম পাল, উত্তম ঘোষ, রাম লাল দত্তসহ ধর্মীয় নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত