শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুলিশি অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় পৃথক পুলিশি অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ফেনসিডিল ব্যবসায়ী পলাশ মোল্লা (২৭)।

থানা সূত্রে জানা যায়, শনিবার(২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চন্দনপুর কলেজ সংলগ্ন এলাকায় অভিযানকালে বড়ালী(উত্তরপাড়া) গ্রামের রফিকুল মোল্লার ছেলে পলাশ মোল্লাকে আটক করা হয় । আটকের পর তার দেহ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে ।

উদ্ধারকৃত ফেনিসিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার ৮ শত টাকা বলে জানা যায়। এ ব্যাপারে, কলারোয়া থানায় আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা(৩,৩-১০-২১ ইং) দায়ের করা হয়েছে। এ দিকে, অপর এক পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী মিকাইল হোসেন( ২৬) কে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদেরকে রবিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা