রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে গুণীজন সম্মাননা ও শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

‘যা কিছু মানুষের কল্যাণে- তারই সাথে শেকড়ের সন্ধানে’ শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে যশোরের কেশবপুরে উদযাপিত হলো সাহিত্য-সংস্কৃতি ও সমাজকল্যাণ মূলক সংগঠন শেকড়ের সন্ধানের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি পালন উপলক্ষে শুক্রবার দিনব্যাপী গুণীজন সম্মাননা, কবিতা পাঠ, মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার সকালে শহরের প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। প্রবীন শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, সাগরদঁাড়ী মধুসূদন একাডেমীর পরিচালক কবি ও গবেষক খসরু পারভেজ। মূখ্য আলোচক ছিলেন, কৃষ্টিবন্ধনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সবুজ শামীম আহসান। স্বাগত বক্তব্য রাখেন, শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুকনগর কলেজের অধ্যাপক হাশেম আলী ফকির, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও সাংবাদিক এস আর সাঈদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিরামপুর সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলীম, মদনপুর কলেজের অধ্যাপক সফিয়ার রহমান, বঁাকড়ার আবুল কালাম আজাদ, মঙ্গলকোটের কবি ইব্রাহিম রেজা, পঁাজিয়ার বাবুর আলী গোলদার, নাট্টকার, কবি মুনছুর আলী, মিনিস্টার শোরুমের ম্যানেজার হাবিবুর রহমান ও শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন এ্যানি।

স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি ১৩ জন গুণীজনের হাতে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন।

সম্মাননা পাওয়া গুণীজনরা হলেন ড. খ ম রেজাউল করিম, অধ্যাপক সফিয়ার রহমান, সাহিত্যিক হাসান ওয়াহিদ, প্রবীন শিক্ষক বজলুর রহমান খান, প্রবীন সাংবাদিক সামসুজ্জামান, মুহম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, কবি ইব্রাহিম রেজা, বাবুর আলী গোলদার, নাট্টকার, কবি মুনছুর আলী, সাজ্জাদ হোসেন, চিত্র শিল্পী সাখাওয়াৎ হোসেন ও মেধাবী শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন এ্যানি।

কবি মকবুল মাহফুজ কবিতা আবৃতিসহ মুক্ত আলোচনার পর সবশেষে শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া সমগ্র অনুষ্ঠানটি সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইনকে উৎসর্গ করার ঘোষণা দেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা