বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ার সোনাখালী হাইস্কুলে বিদায় সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এসএসসি পরীক্ষার্থীদের এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস মমতাজ বেগম।

মমতাজ বেগম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত ইউপি চেয়ারম্যান তোতাম্বর হোসেনের সহধর্মিণী।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান ও দেলোয়ার হোসেন।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার মানপত্র পাঠ করেন নবম শ্রেনীর ছাত্রী তামান্না আক্তার রিপা।

এসএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল ও বিদ্যালয়ের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর একাধিক শিক্ষার্থী ও শিক্ষক বক্তব্য রাখেন।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকতে হবে। পরীক্ষার হলে ছাত্রসুলভ আচরনের মাধ্যমে বিদ্যালয়ের সুনম অক্ষুণ্ণ রাখবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!