বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মোটরসাইকেলসহ ছিনতাই চক্রের হোতা আটক

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ছিনতাই চক্রের হোতা একাধিক মামলার আসামী এসএম কামরুজ্জামান ওরফে বঙ্গাল (৫০) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার আশাশুনী এলাকার কুল্যা মোড় হতে তাকে আটক করা হয়।
এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক যশোরের ঝিকরগাছা এলাকার মাটিকুমড়া থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার মৃত নওয়াব আলী ছেলে। তবে বর্তমানে আশাশুনীর বুধহাটা এলাকায় বসবাস করে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

তালা থানা ওসি জানান, তালা উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত আকবর আলী ফকিরের ছেলে মোঃ রুহুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ৩ নভেম্বর প্রতিদিনের ন্যায় রুহুল আমিন তার মোটরসাইকেল নিয়ে ভাড়া খাটার জন্য বের হন। তালা ব্রিজ মোড়ে অবস্থানকালে একজন অজ্ঞাতনামা ব্যক্তির সাথে তার পরিচয় হয়। উক্ত ব্যক্তি রুহুল আমীনের সাথে স্বল্প সময়ের মধ্যে বিশ্বস্তপূর্ণ সম্পর্কের সূচনা হয়। এক পর্যায়ে তার সাথে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন বলে চুক্তিতে আবদ্ধ হয়।
সেই অনুযায়ী তারা তালার জেঠুয়া বাজারে যাবার উদ্দেশ্যে রওনা হওয়ার পথিমধ্যে তিনি জিডি করার জন্য তালা থানায় যাওয়ার কথা বলেন। তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে পিছনে রুহুল আমীনকে নিয়ে তালা থানায় আসেন। রুহুল আমীনকে তালা থানার সামনে দাঁড় করিয়ে উক্ত ব্যক্তি থানায় প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরেই তিনি বের হন। এরপর তিনি আবারও প্রস্তাব দেন তিনি তাকে নিয়ে বেশ কিছু জায়গায় যাবেন। ইতিমধ্যে থানায় প্রবেশ করার কারণে তার বিশ্বস্ততা আরো অর্জন করেছেন। ঐদিন সকাল ১০ টার সময় থানা থেকে রওনা হন। সাড়ে ১০ টার দিকে তালা ব্রীজ মোড় পাকা রাস্তার উপর পৌছালে উক্ত ব্যক্তির পরিকল্পনা অনুযায়ি তাকে মোটরসাইকেল থেকে নামিয়া দোকান থেকে তেল নেওয়ার কথা বলে রুহুল আমীনকে ১ হাজার নোট ভাঙানোর কথা বলে অন্য দোকানে পাঠান।

এ সময় সে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় ঐ প্রতারক। এরপর রুহুল আমীন তালা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি পাওয়ার পর উক্ত ব্যক্তি থানায় আসার সূত্র ধরে থানার সিসি ক্যামেরা থেকে উক্ত ব্যক্তির স্পষ্ট ছবি সংগ্রহ করে তার পরিচয় উদ্ঘাটন করে গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালানো হয়। ঘটনার ১ মাস পর উক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

এক পর্যায়ে বৃহস্পতিবার গভীর রাতে তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই আবু কাউসার ও চন্দন কুমার মন্ডলের একটি চৌকশ টিম যশোর, কেশবপুর, সাতক্ষীরা, আশাশুনী ও শ্যামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত আসামী এস,এম কামরুজ্জামানকে আশাশুনীর কুল্যা মোড় এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি যশোর ঝিকরগাছা এলাকার মাটিকুমড়া থেকে রুহুল আমীনের খোয়া যাওয়া মোটরসাইকেলসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তালা থানা ওসি আরো জানান, আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আরো আসামীর কাছ থেকে আরো তথ্য জানা যাবে। মামলা নং- ৪, তাং- ০২/১২/২০২১ইং।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন