বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আর নেই ।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুরে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতিপুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ আছর শ্রীরামপুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সেখানে ‍উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণিসহ মরহুমের সতীর্থ বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্যগণ ও অন্যান্যরা।


জানাজাপূর্ব আলোচনায় প্রয়াত পিতার জন্য দোয়া চান বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের পুত্র পুলিশ সদস্য জাহিদ হোসেন।

জানাজাপূর্ব আলোচনা পরিচালনা করেন মাস্টার আব্দুল মান্নান।

জানাজায় ইমামতি করেন কলারোয়া মডেল হাইস্কুলের শিক্ষক মাওলানা কামরুজ্জামান।

জানাজার পূর্বে জাতীয় পতাকায় ঢাঁকা মরদেহের খাটিয়ায় পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে এসিল্যান্ডের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন। জানাজার পর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব