মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনে সক্ষম বাংলাদেশ: মেয়র আতিকুল

বাংলাদেশের আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ভলিবল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত ভলিবলপ্রেমী মানুষ রয়েছে। বাংলাদেশের সার্বিক বিষয়ে উন্নতি হওয়ায় যে কোনো সময় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এটি আমরা করে দেখিয়েছি।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জন্মশতবর্ষ’ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দেশে প্রথমবারের মতো বিভিন্ন দেশের ১১টি দলের অংশগ্রহণে ‘‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’’ এবং ‘‘বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’’ এর খেলা চলছে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ আয়োজন করতে পেরেছি, যা আমাদের সক্ষমতারই স্বাক্ষর বহন করে।

তিনি বলেন, ভলিবল নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতা নিয়ে অনেকদূর এগোতে চাই।

সভায় কাভার পক্ষ থেকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি মেয়র আতিকুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছকে ‘সম্মাননা স্বারক’ প্রদান করা হয়।

এছাড়া ফেডারেশনের আন্তর্জাতিক সমন্বয়ক ও যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি বাবুল এবং ফেডারেশনের সিইও সোহেল মোহাম্মদ মঈনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক দেশের প্রতিনিধিদের সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব