বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহায় নব-নির্বাচিত চেয়ারম্যান- মেম্বারদের সংবর্ধনা

উৎসব মূখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে পদার্পনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের আয়োজনে রেউই বাজার সংলগ্ন পরিষদ চত্বরে বাঁশদাহ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। শহরের সুবিধা পৌছে যাচ্ছে গ্রামে। তিনি আরো বলেন, আপনারা যাকে মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। সেই মাস্টার মো. মফিজুর রহমান আপনাদের এলাকার উন্নয়নে আমার সহযোগিতায় অনেক কাজ করেছে। আর আজ থেকে মনে করেন আমি আপনাদের চেয়ারম্যান। আপনাদের এলাকার উন্নয়নের সকল দায়-দায়িত্ব আমি কাঁধে নিলাম। মাস্টার মো. মফিজুর রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। ভোটার তালিকা থেকে তার নাম স্থানান্তরিত করে শার্শাতে নেওয়া হয়েছিল। ভূয়া নোটিশ করা হয়েছিল সে নির্বাচন করতে পারছেনা। ব্যাপক ষড়যন্ত্র করেও তার জয় ঠেকাতে পারেনি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সহ-সভাপতি মফজুলার রহমান খোকন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, দপ্তর সম্পাদক প্রভাষক শাহাজান সিরাজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল জলিল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান ও নব-নির্বাচিত ৯ জন ইউপি সদস্যদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় দলীয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাঁশদহা ইউনিয়নের হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সহ- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন