বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামের হাটহাজারীতে কিশোরী ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইব্রাহীম হোসেন পারভেজ (৩৫) নামে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ইব্রাহীম সম্পর্কে ওই কিশোরীর সৎ বাবা। ইব্রাহীম হাটহাজারীর ফটিকা এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম র‌্যাব জানায়, গতকাল (বৃহস্পতিবার) তাদের কার্যালয়ে এক নারী অভিযোগ করেন, প্রথম স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। সেই সংসারে তাদের এক কন্যা সন্তান রয়েছে, যে বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। স্কুল বন্ধ হওয়ার কয়েকদিন আগে তার মেয়েটি দ্বিতীয় স্বামীর বাসায় বেড়াতে আসে।

এদিকে ওই নারীর দ্বিতীয় স্বামী সৎমেয়ের দিকে কু-নজর দিতে থাকেন। একপর্যায়ে বুধবার (৫ জানুয়ারি) ভোরে সৎবাবা ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে সৎবাবা উপস্থিত সবার কাছে ক্ষমা চান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে অভিযুক্ত সৎবাবা ইব্রাহীমকে গ্রেফতার করে র‌্যাব।

চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইব্রাহীম সৎমেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। মামলা দায়ের করে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা