বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুকে রাইফেল ঠেকিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা

নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সীমান্তের সুন্দরইল এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী বিজিবির সিপাহী তানভীর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের শেখ আরজুনুর রহমানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, তানভীর বৃহস্পতিবার সকালে বিজিবি ক্যাম্পে তার নিজের রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে গুলি করেন। গুলির শব্দে বিজিবির অন্য সদস্যরা এসে তাকে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর অবস্থার অবনতি হলে তানভীরকে আবার সাপাহারের হাসপাতালে ফিরিয়ে আনা হয়। সেখানে চিকিৎসক আবু হানিফ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুজ্জামান বলেন, ‘পারিবারিক কোনো বিষয় নিয়ে ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটতে পারে। এর বেশি কিছু এখন বলতে পারছি না।’

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ‘এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে ও লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তবে কি কারণে ওই বিজিবি সদস্যের আত্মহত্যার ঘটনা সংঘঠিত হয়েছে তার প্রকৃত রহস্য এখনো জানা যায়নি।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী