বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ইউক্রেনে মমতার যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন’ : বিজেপি নেতা দিলীপ ঘোষ

রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেনে আটকেপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ নামে অভিযান পরিচালনা করছে ভারত।

এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০,৩০০ জনেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে দেশটি।

তবে এতে সন্তুষ্ট নন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ইউক্রেনে আটকেপড়া ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারে কেন এত সময় লাগছে – প্রশ্ন মমতার। কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে আরও তৎপর হতে আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতার এমন মন্তব্যে ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। ক্ষোভ ঝেড়ে তিনি মমতার উদ্দেশ্যে বলেন, চাইলে তিনি ইউক্রেনে যেতে পারেন।

দিলীপ ঘোষ বলেন, ‘ইউক্রেনে মমতা ব্যানার্জীর যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন। নরেন্দ্র মোদি একমাত্র প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে যিনি শিক্ষার্থীদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনছেন। সেটা শিক্ষার্থীরা আরও ভালো বলতে পারবে। আসলে তৃণমূল কংগ্রেস ভেবেছিল ওইখানে কিছু লোক মারা যাবে। ওরা রাস্তায় নেমে আন্দোলন করবে। সেই সুযোগ ওরা পেলেন না। মোদিজীর যোগ্য নেতৃত্বে ২০ হাজার ভারতীয় শিক্ষার্থীকে আজ সুরক্ষিত। এসব শিক্ষার্থীর মা-বাবারা মোদিকে আশীর্বাদ করছেন।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফেরানো হবে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা