সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মমতা ব্যানার্জী

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শুক্রবার বারানসি থেকে কলকাতায় ফেরার পথে মাঝ আকাশে হঠাৎ বিপাকে পড়ে তাকে বহনকারী উড়োজাহাজ।
ল্যান্ডিংয়ে বিভ্রাট ঘটে উড়োজাহাজের। ল্যান্ডিংয়ের সময় হঠাৎ সাত হাজার ফুট থেকে দুই হাজার ফুটে নেমে নীচে নেমে আসে বিমানটি। সেই সময়ে প্রবল ঝাঁকুনিও দেয় মুখ্যমন্ত্রীর ভাড়া করা ছোট বিমানটি।

পাইলট কোনোমতে সামলে নেন; নাহলে রানওয়েতে আছড়ে পড়ত উড়োজাহাজটি।

প্রাণে বাঁচলেও এ ঘটনায় কোমরে ও পিঠে বেশ আঘাত পান মমতা ব্যানার্জী। আগে থেকেই তার কোমরের ব্যথা আরো চাঙা হয়ে উঠেছে।

নিউজ এইটিন ও আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মমতা ব্যানার্জীসহ সেই সময়ে বিমানে থাকা সবাই সুস্থ রয়েছেন। তবে এমন আকস্মিক ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে উড়োজাহাজে থাকা যাত্রীদের মধ্যে।
এদিকে কেন এমন দুর্ঘটনার মুখোমুখি হলো মমতার বিমান তা নিয়ে জোর জল্পনার শুরু হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

আনন্দবাজার পত্রিকাকে কলকাতা বিমানবন্দর সূত্র জানিয়েছে, মমতার বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। এটাই বিপত্তির কারণ। দুর্ঘটনা থেকে বাঁচতে পাইলট দ্রুত উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন। তাতেই প্রবল ঝাঁকুনি হয় বিমানে। বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার মিনিট চারেক পরে বিমানটি কলকাতার মাটি স্পর্শ করে।

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল