শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও নবীন বরণ উৎসব

কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১০মার্চ ) সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি পালিত হয়।

তালা শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি ও ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের সভাপতি আনন্দ মোহন মুখার্জীর সভাপতিত্বে, শিক্ষক নারায়ন কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া -১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ, তিনি তার বক্তব্যে বলেন, ৭১ এর মৌলবাদি শক্তি যাদের কে আমরা পরাজিত করে দেশে স্বাধীনতা অর্জন করেছিলাম তাদের ষড়যন্ত্র এখনও রন্দ্রে রন্দ্রে। স্বাধীনতা বিরোধী অপশক্তিদের চিন্তা চেতনায় এবং বিশ্বাসে যতই চতুরতা থাকুক তাদের চতুরতার ভিতরে না থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে তাছাড়া দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ গঠন করতে হবে। ঘরে ঘরে আমাদের রাজনৈতিক দূর্গ, চেতনার দূর্গ ও বিশ্বাসের দূর্গ গড়ে তুলতে হবে, তাহলে কোন অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি জোসেফ, মুক্তিযোদ্ধা শাহাজাহান মোড়ল, মুক্তিযোদ্ধা আফসার আলী সরদার, জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বৈদ্য, কলারোয়া শিক্ষক সমিতির সভাপতির সভাপতি আমানুল্লাহ আমান, শিক্ষক কল্যান সমিতির সভাপতি শিক্ষক ইবাদুল হক, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সহ সভাপতি আমজাদ হোসেন, বেগম খালেদাজিয়া মহাবিদ্যালয়ের অধ্যাক্ষ আবুবক্কর ছিদ্দিকি, অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার আবু দাউদ, ইউনিয়ন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান, সরসকাটি ক্যাম্পের সহকারী ইনচার্জ মোঃ ইমাম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান কবির।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন