শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : এমপি রুহুল হক

সরকার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা শরীরকে সুস্থ রাখে। শিক্ষাব্যবস্থাকে সরকার আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশাশুনিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ফায়ার সার্ভিস ভবন, মডেল মসজিদ ভবন, অডিটোরিয়াম ভবন নির্মাণ করে আশাশুনিকে মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা সরকার আশাশুনি কলেজকে সরকারি করন করে আশাশুনিকে এক ধাপ এগিয়ে নিয়েছেন।

আশাশুনি সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলি বলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আশাশুনির সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি।

আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেন ভুট্টর পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোমিনুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী শম্ভুচরণ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি সহ সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস