বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা শিল্পকলায় চলছে যাত্রা ও পুতুল নাচ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় চলছে যাত্রা উৎসব। এতে দেশব্যাপী ১০০টি যাত্রাপালা মঞ্চায়ন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে ১০০টি নতুন পালা নির্মাণ নিয়ে যাত্রা উৎসব মঞ্চায়ন হবে।

লোকজ সংস্কৃতির রূপ হচ্ছে যাত্রাপালা। ঐতিহ্যবাহী এ যাত্রা শিল্প অতীত গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে এই যাত্রা উৎসব। এই উৎসব প্রত্যন্ত অঞ্চলের যাত্রাদল ও যাত্রাশিল্পীদের মিলন মেলায় পরিণত হচ্ছে।

শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিদিন রাত ৮ টায় এ যাত্রা উৎসব মঞ্চায়ন হবে। সোমবার যাত্রা উৎসবের দ্বিতীয় দিনে ‘জাগরনী অপেরার বঙ্গপথিক বঙ্গবন্ধু’ মঞ্চায়ন করা হয়। রবিবার উৎসবের প্রথম দিনে ‘দিগি¦জয়ী অপেরা’ যাত্রা পরিবেশন করেন বিপ্লবী সোমেন চন্দ এবং আগামী ২৪ মার্চ স্বপ্না অপেরা।

অপরদিকে, মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২২ মার্চ ও ২৪ মার্চ ঐতিহ্যবাহী পাপেট পুতুল নাচ অনুষ্ঠিত হবে। পুতুল নাচ পরিবেশন করবেন দি নিজাম পুতুল নাচ ও নিউ রংমহল পুতুল নাচ সংগঠন।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা