রাজগঞ্জে বঙ্গবন্ধুর ছবি এঁকে স্কুল প্রথম স্বাক্ষর আলম


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর ছবি হাতে একে প্রথম হয়েছে স্বাক্ষর আলম।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ-২০২২) সকালে অত্র বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিচারকদের সর্বোচ্চ নম্বর পেয়ে স্বাক্ষর আলম প্রথম স্থান অধিকার করে। স্বাক্ষর আলম রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র এবং রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের ছেলে। স্বাক্ষর আলমের হাতে আকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি প্রধান শিক্ষকের কক্ষে সংরক্ষিত আছে।
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন- ছবিটি সুন্দর আকা হয়েছে। এজন্য স্বাক্ষর আলমকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী লেখা একটি বই উপহার হিসেবে দেওয়া হয়েছে। আমি স্বাক্ষর আলমের সার্বিক মঙ্গল কামনা করছি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

