বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি ছাত্রের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)।

নিহতরা হলেন- ফেনী জেলার আজহারুল হক জয় (২১), চট্টগ্রাম জেলার ইসরান বিন ইসলাম (২২) ও সিলেট জেলার আহমেদ সাফওয়ান (২১)। পরিবার থেকে জানা যায়, তারা বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। তারা তিনজনই মা-বাবাসহ সপরিবারে কাতারে বসবাস করতেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে গেলে তারা তা হাইওয়ের উপর রেখেই ঠিক করার চেষ্টা করেন। এ সময় আরেকটি দ্রুতগামী গাড়ি এসে তাদের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মৃত্যুবরণ করেন।

তাদের মর্মান্তিক এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী