বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুতিন যুদ্ধে পরাজিত হবেন, ক্ষমতাও হারাবেন : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না। শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের ওয়ারশতে এই মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।

যদিও হোয়াইট হাউস পরে জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে শাসন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না। রোববার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পোল্যান্ডের রাজধানীতে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ঈশ্বরের জন্য, এই লোকটি (ভ্লাদিমির পুতিন রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারেন না। বক্তৃতার একেবারে শেষের দিকে করা এই মন্তব্যটিই ইউরোপে বাইডেনের চার দিনের সফরের ক্যাপস্টোন হয়ে উঠেছে।

বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধকে সোভিয়েত বিরোধী ‘স্বাধীনতার লড়াই’ এর সাথে তুলনা করেন এবং বলেন, বিশ্বকে ‘দীর্ঘ লড়াইয়ের’ জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, ‘এই যুদ্ধে আমাদের পরিষ্কার লক্ষ্য রাখতে হবে। এই যুদ্ধটি কয়েকদিনে বা কয়েক মাসেও জয়ী হওয়া যাবে না। এই লড়াইয়ে দীর্ঘ পথ চলার জন্য আমাদের অবশ্যই এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানকে বাইডেন মস্কোর জন্য একটি ‘কৌশলগত ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেন এবং ইউক্রেনকে ‘নাৎসীবাদ মুক্ত’ করতে এই অভিযান চালানো হচ্ছে বলে প্রেসিডেন্ট পুতিন যে দাবি করেছিলেন সেটার তিরস্কার করেন। ইউক্রেনীয় নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’

অন্যদিকে রুশ নাগরিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, আপনারা ‘আমাদের শত্রু নন’। একইসঙ্গে পশ্চিমাদের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য প্রেসিডেন্ট পুতিনকে দোষারোপ করার আহ্বান জানান তিনি।

এর আগে শনিবার ইউক্রেনীয় শরণার্থীদের সাথে সাক্ষাতের পরপরই প্রেসিডেন্ট পুতিনকে ‘কসাই’ বলে আখ্যায়িত করেছিলেন জো বাইডেন।

এদিকে পুতিন ক্ষমতায় থাকতে পারেন না বলে জো বাইডেন মন্তব্য করার পর বিষয়টি আরও পরিষ্কার করেছে হোয়াইট হাউস। তারা জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে শাসন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ‘শাসন পরিবর্তনের’ আহ্বান জানাননি। তবে বাইডেনের বক্তব্যের অর্থ ছিল, ‘পুতিনকে তার প্রতিবেশী বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করার অনুমতি দেওয়া যাবে না।’

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী