বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বোরো ধানের সব মাঠে সবুজ চাদর, বাম্পার ফলনের আশা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কৃষকদের সব স্বপ্ন এখন বোরো (ইরি) ধান ফসলকে ঘিরে। রাজগঞ্জ এলাকার আবাদী মাঠগুলোয় বোরো ধান বলতে গেলে সবুজ চাদর মেলে ধরেছে। সব মাঠেই সবুজের সমারোহ। অনেক মাঠে কৃষক বোরো ধান ক্ষেতে নিড়ানী দিয়ে আগাছা পরিস্কার করছেন। আবার কৃষকেরা থোড়মুখী বোরো ধান ফসলের পচন রোধ ও পোকার কবল থেকে রক্ষায় কীটনাশক স্প্রে করছেন।

জানা গেছে- এবার রজগঞ্জ এলাকার কৃষকেরা বেশী হারে উচ্চফলনশীল হাইব্রিড জাতের ধানসহ নানা জাতের ধানের আবাদ করেছেন। এখন মাঠে বোরো ধানের কাইচ থোড়- ১০%, থোড়- ৪০%, ফুল- ৪০% ও দুধ অবস্থায় ১০% রয়েছে।

শনিবার (২ এপ্রিল-২০২২) সরেজমিনে রাজগঞ্জের বিভিন্ন এলাকার মাঠে দেখা গেছে- আগাম করে লাগানো বোরো ধান এখন থোড়মুখী। কোনো কোনো জমির ফসলে দু’একটি করে ছড়া বেরিয়েছে। আগাম করে লাগানো বোরো ধান জমিতে ধানের গাছের পচন রোধ ও পোকার কবল থেকে রক্ষায় কীটনাশক ঔষধ স্প্রে করছেন কৃষকেরা। এদিকে নাবী করে লাগানো বোরো ধান ফসলের জমিতে কৃষকেরা এখন দ্বিতীয় দফায় নিড়ানী দিয়ে আগাছা বাছাই করছেন।

রাজগঞ্জের মোবারকপুর মাঠে কৃষক রায়হান কবির, তার নিজের ধানের জমিতে তিনি নিজেই, এদিন মধ্য দুপুরে কীটনাশক ঔষধ স্প্রে করছিলেন। তিনি ৪ বিঘা জমিতে মিনিকেট ধানের আবাদ করেছেন। জমির ধান এখন থোড়মুখী। একই গ্রামের কৃষক আব্দুল করিম বলেন- নাবী করে লাগানো ধান জমিতে আগাছা পরিস্কার করছি। এছাড়া দরকার মোতাবেক রাসায়নিক সার ছিটিয়ে দিচ্ছি। এদিকে মাঠের কাজে গ্রামীণ দিন মজুরদের চাহিদা এখন কিছুটা কম। এতে দিন মজুরদের অনেকেই অন্য কাজে মজুরী বেচতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন বলে জানা গেছে। রাজগঞ্জ এলাকার অনেক দিনমজুর মানুষ এপ্রতিনিধিকে জানিয়েছেন- এখন মাঠের কাজ কম। তাই এলাকার বাইরে যেয়ে বিভিন্ন কাজ করছি। এদের কথায় আরও বোঝা যায়, এলাকার মাঠে ধান কাটা শুরু হলে তারা সে কাজে আবার ফিরবেন।

ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন- ধানের যে ভাব দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে আল্লাহ রহমতে এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হবে। আমরা (কৃষকরা) আশা করছি বাম্পার ফলনের। কিন্তু এই মুহুর্তে যদি শিলা বৃষ্টি হয়। তাহলে সব শেষ হয়ে যাবে। পথে বসতে হবে কৃষকদের।

স্থানীয় উপসহকারি কৃষি অফিসার ভগীরত চন্দ্র বলেন- রাজগঞ্জের প্রায় সব মাঠেই বোরো ধানের আবাদ হয়ে থাকে। কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ হচ্ছে বোরো ধানের আবাদ। কৃষকেরা বোরো ধান ফসলের জমিতে পরিচর্যাসহ কীটনাশক স্প্রে করছেন। সব মাঠেই বোরো ধান গাছগুলো বেশ ভালো দেখা যাচ্ছে। আমরা সব সময় কৃষকের পাশে আছি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা