বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিভিন্ন দেশে দেশে ঈদ উৎসব

করোনাকাল কাটিয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিধিনিষেধ না থাকায় এবার ঈদের জামাতে শামিল হন সর্বস্তরের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও ঈদ আনন্দে মাতোয়ারা হন প্রবাসী বাংলাদেশিরা।

করোনার বিধিনিষেধ কাটিয়ে দীর্ঘদিন পর যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায়। প্রায় দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দেশটির বিভিন্ন মসজিদে ঈদের জামাতে শামিল হন সর্বস্তরের মানুষ। দেশটির প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। অংশ নেন লাখো মুসল্লি।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে মালয়েশিয়াতেও। স্থানীয় সময় সোমবার (০২ মে) সকাল ৮টায় কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকার মসজিদগুলোয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

করোনা সংকট কাটিয়ে দীর্ঘদিন পর স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন। বিধিনিষেধ না থাকায় মসজিদগুলোর ঈদের জামাতে ছিল প্রবাসীদের উপচেপড়া ভিড়।

উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও। দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় রাজধানী কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদ আল কাবিরে। এ ছাড়াও, বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলেও ঈদের নামাজ আদায় করেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিদের একাংশ। যদিও অধিকাংশ বাংলাদেশি ঈদ উদযাপন করবেন মঙ্গলবার (৩ মে)। এবারের ঈদে সরকারি ছুটি না থাকলেও আনন্দ-উদযাপন কিংবা আয়োজনে কোনো কমতি নেই প্রবাসীদের।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী