শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রূপকথা প্রথম আসরেই, গুজরাট আইপিএল চ্যাম্পিয়ন

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৩১ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খেলেন গুজরাট টাইটান্সের ওপেনার ঋগ্ধিমান সাহা। তবে শক্ত হাতে হাল ধরেন শুভমান গিল। কিন্তু তিনে নামা ম্যাথু ওয়েডও আট রানেই সাজঘরে। খানিকটা বিপদের শঙ্কা।

তবে বল হাতে রাজস্থানের ঘাম ঝরানো গুজরাট কাপ্তান হার্দিক পান্ডিয়াই ব্যাট হাতেও টাল সামলালেন। সামনে থেকে দিলেন নেতৃত্ব।

গিলের সাথে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে হার্দিক যখন প্যাভিলিয়নে ফিরলেন, তখন গুজরাট জয়ের অনেকটা কাছেই বলা যায়। এরপর ঝড় তোলেন ডেভিড মিলার।

আর সেই ঝড়েই রাজস্থান হারায় তার কাঙ্ক্ষিত রাজ্য। প্রথম আসরেই শিরোপা ঘরে তোলে গুজরাট।

এর আগে হায়দরাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ১৩০ রান তুলতে পেরেছিল সঞ্জু স্যামসনের রাজস্থান।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে গুজরাট পেসাররা উইকেটের সহায়তা আদায় করেছেন দারুণভাবে।

মোহাম্মদ শামি ও যশ দয়ালের টাইট বোলিংয়ে ইনিংসের প্রথম দুই ওভারে রাজস্থান হাঁকাতে পেরেছে মাত্র একটি বাউন্ডারি।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন