শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি অ্যাম্বাসেডার’র আম বাগান ও আম গ্রহন কেন্দ্র পরিদর্শন

কলারোয়ায় নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি অ্যাম্বাসেডর Paula schindeler ঝাপাঘাট আম বাগান ও আম গ্রহন কেন্দ্র পরিদর্শন করেছেন। উত্তরনের সফল প্রকল্পের আমন্ত্রনে সম্মানিত ডেপুটি এ্যামবেসেডার রবিবার ( ২৯ মে) বেলা দেড়টার দিকে কলারোয়া পৌর সভায় উপস্থিত হয়ে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

সাক্ষাতকালে নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি আ্যাম্বাসেডর Paula schindelerকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড এমবেসির কর্মকর্তা Hans Angenent, Folkert de jeger, রিয়াজ উদ্দীন খান, সাতক্ষীরা জেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস, সলিডারিজড নেটওয়ার্ক এশিয়া, ঢাকার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মুজিবুল হক, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষন রায়, রপ্তানিকারক এনএইচবি করপোরেশন’র কর্মকর্তা নাজমুল হায়দার ভূইয়া, রপ্তানিকারক জীয়েল ইন্টারন্যাশনাল লিঃ’র কর্মকর্তা আরিফ হায়দার, কমোডিটি ম্যানেজার ফ্রুটস এন্ড ভেজিটেবলস সলিডারিজড ডঃ নাজমুন নাহার, সফল প্রকল্প,উত্তরনের প্রোগ্রাম ম্যানেজার ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ সহ পৌর কর্মকর্তা ও এনজিও উত্তরনের কর্মকর্তাবৃন্দ।

পরে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের আনারুলের আম বাগান ও আম গ্রহন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সফল প্রকল্প উত্তরনের সফল আম ব্যাবসায়ী শিখা রানী চক্রবর্তী বিদেশে আম রপ্তানির সমস্যা সহ বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিদর্শনকালে নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি অ্যাম্বাসেডর Paula schindeler আম উৎপাদনে কৃষকদের ভূয়সী প্রশংসা করে নিজ দেশ সহ বিভিন্ন দেশে মানসম্মত আম রপ্তানির উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা