শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় ৩৯টি ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্য বিভাগের

খুলনা মহানগরী এলাকায় লাইসেন্সবিহীন ৩৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য লিখিত নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোববার সকালে অভিযান চালিয়ে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক ডা. হারুন অর রশীদ জানান, নগরীর ৩৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। সেগুলোকে বন্ধ করার জন্য চিঠি দিয়ে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনাডাঙ্গা এলাকার ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এর মধ্যে ৮টির লাইসেন্স না থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া যেগুলোর লাইসেন্স নবায়ন করা নেই তাদেরকে ১ মাসের মধ্যে নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। লাইসেন্সবিহীন সবগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করার পর জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে সেগুলো সিলগালা করে দেওয়া হবে।

এর আগে গত শনিবার বিকালে খুলনার ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ