বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

যশোরে আফজাল হোসেন (২৮) নামে চা দোকানিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পূর্বশত্রুতায় একই এলাকার সুমন ওরফে টেরা সুৃমনের নেতৃত্বে সাত- আট জনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার রাত পোনে ৮ টার দিকে যশোর শহরের শংকরপুর চাতালের মোড়ে স্কুলের পাশে। নিহত আফজাল হোসেন নাজির শংকরপুর সলেমান শেখের ছেলে।

বাবা সলেমান শেখ অভিযোগ করে জানায়, এলাকায় টেরা সুমনের নেতৃত্ব একটি চক্র চাতালের মোড়ে বাবা( ইয়াবা) বিক্রি করত। এনিয়ে আফজালের সাথে টেরা সুমনের দীর্ঘ দিনের বিরোধ ছিল। আজ রাত পোনে ৮ টার দিকে আফজালকে এলোপাতিড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে সে মারা যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, আফজালকে ৮ টা ৫ মিনিটে গুতর অবস্থায় পেয়ে ভর্তি করি। সাথে সাথে তাকে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়। চিকিৎসাধীন অস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পূর্বশত্রুতায় এই হত্যাকান্ড ঘটেছে। আফজাল একবার টেরা সুমনকে কুপিয়েছিল। আফজাল ও টেরা সুমন সহ দুই জনের নামেই থানায় ৮- ১০ টা মামলা আছে। পুলিশ ঘটনাস্থে আছে।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু