বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতু উদ্বোধন: প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে আওয়ামী লীগ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল বাংলাবাজার ঘাট পরিদর্শন করেছেন। ২জুন বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রতিনিধি দলটি স্পিডবোটে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইকবাল হোসেন অপু এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, এ্যাডভোকেট আফজাল হোসেন, এসএম কামাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল প্রমুখ। এসময় এসএসএফ, জেলা প্রশাসন, পুলিশসহ একাধিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতু আমাদের অঞ্চলের অর্থনৈতিক মুক্তির সেতু। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এর ফলে দুটি নৌ বন্দর মংলা বন্দর, পায়রা বন্দর, স্থলবন্দর বেনাপোলে ও মাধ্যমে অর্থনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হবে। পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থার সাথে রেললাইনও যুক্ত হওয়ায় চিন্তাই করা যাবে না কি ধরনের অর্থনৈতিক তৎপরতা বাড়বে।

পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু এর জনসভাও হবে ঐতিহাসিক।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মার পাড়ে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো লাখো মানুষের অংশগ্রহণে জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে। উৎসবের এই সভায় জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে উন্নয়ন অগ্রগতির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

এই উদ্বোধন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এই ঐতিহাসিক জনসভায় ১০ লক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। জনসভার পর ফানুস উড়ানো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো অনুষ্ঠানসূচি আয়োজন করা হবে। এর সার্বিক দায়িত্ব স্থানীয় সংসদ সদস্য আমাদের নেতা চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর। সহযোগিতা করবেন মীর্জা আজম এমপি।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী