শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় পূর্ণদিবস কর্মবিরতি পালিত

কাস্টমস লাইসেন্সের বিভিন্ন ধারা-উপধারা সংশোধনসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরার ভোমরায় পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। ফলে আমদানি রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের দেশব্যাপী ডাকা কর্মবিরতি আমরা পালন করছি। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালিত হবে।

তিনি আরও জানান, কাস্টমস-এর কিছু কালো আইনের কারণে আমরা নিস্পেষিত হচ্ছি। একটি লাইসেন্সের কোনো সমস্যা হলে বাকী দুটো পোর্টে আমদানি-রপ্তানীর সুযোগ হারাচ্ছে ব্যবসায়ীরা। এছাড়া উত্তরাধিকার সূত্রে লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা তৈরি করছে কাস্টমস-এর জটিল ধারাগুলো। তাই আমরা চাচ্ছি, সরকার লাইসেন্স প্রাপ্তি ও ব্যবহারের জটিল ধারাগুলো তুলে দিক।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার আল আমিন জানান, ব্যবসায়ীরা আজকে কলমবিরতিতে রয়েছেন। তাই আমদানি-রপ্তানী বন্ধ রয়েছে।

ভোমরা বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন সাড়ে তিনশ’ থেকে ৪শ’ পণ্যবাহি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে ও বের হয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস