শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাক্তারের বদলে নার্স দিয়ে অপারেশন! মারা গেল রোগী, আটক-৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় বেসরকারি একটি হাসপাতলে ডাক্তারের বদলে নার্স দিয়ে অপারেশন করার সময় এক রোগীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে ভাঙচুর চেষ্টা করে, পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে চার জনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর সন্তানসম্ভবা স্ত্রী খাদিজা বেগম (৩০)কে আজ দুপরে প্রসব ব্যথা নিয়ে ভর্তি করা হয় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি.এইচ মেমোরিয়াল হাসপাতালে। বিকাল চারটার দিকে তার সিজারিয়ান অপারেশন করার কথা ছিল। অপারেশনে ডা. তোফাজ্জল হোসেন রিজভী ও ডা. শারমিন সুলতানার উপস্থিত থাকার কথা থাকলেও অপারেশন করেন নার্সরা। এদিকে অপারেশন করার সময় প্রসূতি মায়ের মৃত্যু হওয়ায় রোগী রেখে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে কর্মরতদের আটক করে স্থানীয়রা।

এসময় বিক্ষুব্ধ লোকজন হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে হাসপাতালটির ম্যানেজার ও তিন নার্সকে আটক করেছে পুলিশ।

এদিকে, দোসীদের বিচারের দাবিতে সন্ধ্যায় গজারিয়া থানার সামনে অবস্থান নেন নিহতের স্বজনরা। ঘটনায় জড়িতদের শাস্তি ও দায়িত্ব অবহেলার অভিযোগে ডা. তোফাজ্জল হোসেন রিজভী ও ডা. শাহরিয়ার সুলতানার শাস্তি দাবি করেন তারা।

স্থানীয়রা জানান, এর আগেও বেশ কয়েকবার এই হাসপাতালটিতে চিকিৎসকদের অবহেলায় অনেক রোগী মারা গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালটির ম্যানেজার ও তিন নার্সকে আটক করা হয়েছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়