সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের নাকসী মাদরাসা পশুরহাট ও কাঁচাবাজারের অবৈধ দখলদার উচ্ছেদের দাবি

নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের ঐহিত্যবাহী নাকসী মাদরাসা এলাকার পশুরহাট ও কাঁচাবাজারের অবৈধ দখলদার উচ্ছেদের দাবি করেছেন এলাকাবাসী। অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

এদিকে অবৈধ দখলের কারণে নাকসী পশুহাটে গাদাগাদি করে গরু, ছাগলসহ কোরবানির পশু বেচাকেনা চলছে। এখানে প্রতি মঙ্গলবার ব্যাপকহারে পশুর উঠলেও দখলের কারণে বেচাকেনায় সমস্যা হচ্ছে। ঈদুল আযহা উপলক্ষে নির্ধারিত মঙ্গলবারের পাশাপাশি শনিবারও পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ইজারাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণে শারীরিক দুরত্ব বজায় রেখে হাট চালুর নিয়ম থাকলেও দখলের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, আউড়িয়া ইউনিয়নের কমলাপুর মৌজার দাগ নম্বর ৫২৫০, ৫২৯৪ ও ৫২৯৫ এর খতিয়ান নম্বর ১৭৪১ ও ১৬৮৩ জমি একসময় ইউনিয়ন পরিষদের নামে ছিল। নাকসী মাদরাসা বাজারেও বেশ খাস জমি আছে। অথচ বর্তমানে এসব জমির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সবমিলে প্রায় ৬০ শতক জমি অবৈধ দখলে আছে। আর পশুরহাটের আশপাশে স’মিলের অসংখ্য কাঠের গুড়ি, দু’টি দোকানসহ দখলকৃত জমিতে অন্তত ১২টি দোকান ও দালানঘর অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। এতে পশুহাটে আসা ক্রেতা-বিক্রেতাসহ গরু-ছাগল এবং কোরবানিযোগ্য অন্যান্য পশু বেচাকেনায় বেশ সমস্যা হচ্ছে। ভ্যান, নসিমন, করিমন, পিকআপ, ছোট-বড় ট্রাক থেকে হাটে পশু উঠানামা করতে পারছে না। প্রায় ১৫ বছর ধরে এসব জমি অবৈধ দখলে আছে।

নড়াইলের সীমাখালী এলাকার সমাজসেবক শিকদার হাদিউজ্জামান বলেন, অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে এলাকাবাসী পক্ষ থেকে গত ৯ জুলাই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। আমাদের দাবি, দ্রুতই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নাকসী মাদরাসা পশুরহাট ও কাঁচাবাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেয়া হোক।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম বলেন, পশুরহাট থেকে কাঠেরগুড়ি অপসারণসহ অবৈধ দখলকার উচ্ছেদের জন্য দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (২১ জুলাই) কোরবানির পশুরহাটের আগেই দখলদার উচ্ছেদ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?