বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আ.লীগের আয়োজনে স ম আলাউদ্দিনের শাহাদাত বার্ষিকী পালন

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিনের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুন) রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-আর-রশিদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহানা মহিদ বুলু।

বিশেষ অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও স ম আলাউদ্দীনের মেয়ে লায়লা পারভীন সেঁজুতি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুল শামস, সদস্য মাহফুজা রুবি, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা কৃষক লীগের সভাপতি মনজুর হোসেন, পৌর যুব লীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সহ সভাপতি জাবের হোসেন টিপু, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, শহর কৃষক লীগের সভাপতি সামসুজ্জামান জুয়েল, মৎস্যজীবী লীগের সদস্য সচিব জিল্লুর রহমান, ছাত্র লীগ নেতা শেখ জুবায়ের আল জামান, সাবেক তরুণ লীগের নেতা বিদ্যুত বিশ্বাস, আ.লীগ নেতা কাজী সাহেদ হাসান দোলন, মনিরুল ইসলাম ফুলবাবু, ৩নং ওয়ার্ড আ.লীগ নেতা শেখ মুজিব রহমান, মুজিবর (১) রহমান, মুজিবর রহমান ২, নাসির রহমতুল্লাহ, সাংবাদিক এস এম আল মাসুদ, আতিয়ার রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহীদ স ম আলাউদ্দিন ছিলেন একজন জনদরদী নেতা। সাতক্ষীরার উন্নয়নের রূপকার। তাঁর এই হত্যাকাণ্ডে এই অঞ্চলের উন্নয়ন অনেক পিছিয়ে গেছে।
বক্তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা’র প্রধান সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন (রাজ)।

একই রকম সংবাদ সমূহ

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি

সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম)বিস্তারিত পড়ুন

  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের