শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন ওড়িশার সাবেক মন্ত্রী দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি। নির্বাচিত হলে দ্রৌপদি হবেন ভারতের প্রথম আদিবাসী ও নারী রাষ্ট্রপতি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২১ জুন) বিজেপির বৈঠকের পরে দলের সভাপতি জেপি নাড্ডা এনডিএ জোটের প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন।

এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্ত করা হয়। বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

কে এই দ্রৌপদি মুর্মু

ভারতের স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার একটি আদিবাসী পরিবারে জন্ম দ্রৌপদীর। এরপর রমা দেবী মহিলা কলেজ থেকে স্নাতক পাস করেন তিনি। চাকরিজীবন শুরু ওড়িশার সচিবালয় থেকে। তবে পুরোদস্তুর রাজনীতি জীবন শুরু ১৯৯৭ সালে। ওই বছরই পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।

এর তিন বছর পর রাজ্য বিধানসভায় নির্বাচিত হন ওড়িশার ময়ূরগঞ্জ জেলার বাসিন্দা দ্রৌপদী মুর্মু। রায়রাংপুর বিধানসভা কেন্দ্র থেকে দুই দফায় বিজেপির বিধায়ক হয়েছেন তিনি।

২০০৭ সালে ওড়িশা বিধানসভায় সেরা বিধায়ক হিসেবে ‘নীলকান্ত’ পুরস্কার জেতেন দ্রৌপদী। ২০১৫ সালে ঝড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ময়ূরগঞ্জের বিজেপি জেলা সভাপতি ছিলেন তিনি।

যশবন্ত সিনহার বিপক্ষে ভোটে জিতলে আগামী ২৫ জুলাই ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। হবেন দেশটির দ্বিতীয় নারী রাষ্ট্রপতি।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা