শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ২টি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা করেছে।

আটক অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামান (৩৪) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের দবির উদ্দীনের ছেলে। শনিবার(২ জুলাই) সকালে ভারত সীমান্তবর্তী ভাদিয়ালী এলাকার মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি’র সন্নিকটে বিজিবি সদস্যদের অভিযানে বদরুজ্জামানকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ২টি পিস্তল (১টি বিদেশী ও ১ দেশী তৈরী), ২ রাউন্ড গুলি ও ১টি ম্যগজিন উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাচালানী ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র দুটির বাজার মূল্য ১ লাখ ১০ হাজার ২৪০ টাকা। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক অস্ত্র ব্যবসায়ীর বদরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা