বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ-

পদ্মা সেতু আর মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের পর আসন্ন কোরবানির ঈদের সময় নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৬ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নৌপথে অর্থাৎ লঞ্চ অথবা ফেরিতে মোটরসাইকেল পরিবহন বন্ধের আদেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বিআইডব্লিউটিএ।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, এরই মধ্যে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ১১ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ ঈদের পর আরও পাঁচ দিন লঞ্চে বা ফেরিতে করে বাইক পরিবহন করা যাবে না।

এর আগে সড়ক পরিবহন ও সেতু বিভাগ ঈদের আগে ও পরে মোট ৭ দিন আন্তঃজেলা অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। এই ঘোষণার ফলে ৭ জুলাই থেকে ১৩ জলাই পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এর আগে, গত ২৫ জুন উদ্বোধনের পরদিনই সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। সেতু দিয়ে ঈদের আগে আর বাইক চলাচলের সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয় সেসময়।

এরপর নতুন এই দুই আদেশের ফলে ঈদে এবার বাইকে করে বাড়ি ফেরার সব পথ বন্ধ হয়ে গেলো। গত ঈদে অনেক মানুষ বাইক নিয়ে বাড়ি ফেরে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের