শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মামলার আসামি কর্তৃক মিথ্যা হামলার অভিযোগ

নিজের গায়ে নিজেই ব্লেড দিয়ে ক্ষত করে হাসপাতালে ভর্তি অতপর পাল্টা মামলা করার নাটক করেছেন এজাহারভুক্ত এক আসামি, অভিযোগ বাদী পক্ষের। উপজেলার বড়ালী গ্রামের আলিবুদ্দিন বিশ্বাসের পুত্র আলামিনের কলারোয়া থানায় দায়েরকৃত এজাহারও মামলা সুত্রে জানা গেছে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামে মসজিদ কমিটি নিয়ে একটি মারামারি সংঘটিত হয়। সেই মামলার আসামি কর্তৃক আর একটি মিথ্যা সাজানো হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগে বড়ালী গ্রামের সোহাগ সরদারের পুত্র এজাহার ভূক্ত আসামী শাওন হোসেন মঙ্গলবার সকালে গলায় ও হাতে ক্ষত নিয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। এজাহার ভুক্ত আসামী আহত শাওন হোসেন অভিযোগে বলেন-সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক ইউপি সদস্য ডা. রেজাউল সহ কয়েকজন মিলে আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও গলায় এলোপাতাড়ি ভাবে কুপিয়েছে।

এদিকে সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন মসজিদ কমিটি নিয়ে মারামারির জেরে কলারোয়া থানায় ৩ জনের নামে একটি মামলা হয় যার নং ২১ তারিখ ১৭ জুলাই। তার পর হতে ঐ ৩ জন আসামি কর্তৃক আমাদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ ও হুমকি ধামকি দেওয়া হচ্ছে। অবশেষে আমাদেরকে ফাঁসাতে মরিয়া হয়ে এক পর্যায়ে নিজের হাতে ও গলায় নিজেই ধারালো ব্লেড দিয়ে কেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সেটা যে কেহ দেখলে সহজেই বুঝতে পারবে। আমরা এর সঠিক তদন্ত দাবী করছি কলারোয়া থানা পুলিশের কাছে।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার এস আই ওসমান গনি বলেন- এজাহার ভুক্ত মামলার আসামি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি, আমি এ বিষয়ে কিছু জানিনা।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা