বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’র দ্বারোন্মোচন

সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বেলা ১২টায় কলেজের ছাত্রী নিবাস ক্যাম্পাসে ছাত্রী নিবাস সুপারভাইজিং কমিটির আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ছাত্রী নিবাসের দ্বারোন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরাতে এই প্রথম আধুনিক সুবিধা সম্বলিত, সুউচ্চ ৫তলা
বিশিষ্ট ছাত্রী নিবাসটি নির্মাণ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামানুসারে।
দেশের জন্য বঙ্গবন্ধুর সকল ত্যাগ, অবদান সম্ভব হয়েছিল এই মহিয়সী নারীর সহযোগীতায়। ১৯৩০ সালের ৮ ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাামের এক
সম্ভ্রান্ত মুসজিলম পরিবারে বেগম ফজিলাতুন্নেছা মুজিব জন্ম গ্রহণ করেন। আমরা কৃতজ্ঞ চিত্তে স্বরণ করি তাঁকে। এমপি রবি শিক্ষার্থীদেরকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান। ভাল পড়া-শুনার মধ্য দিয়ে জাতির ভবিষ্যৎ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তাহলে পিতা-মাতার আশা পূরণ হবে।

শিক্ষার্থীরা হোস্টেলের জন্য তাদের কিছু দাবী ও চাহিদা তুলে ধরলে এমপি রবি তা দ্রুত পূরণের আশ্বাস প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সুযোগ্য সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তাদের শহিদ পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।” ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, ছাত্রীনিবাস’র হোস্টেল সুপার সহযোগি অধ্যাপক মোহাঃ আল-মুন্তানছির বিল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, প্রফেসর মহাদেব সিংহ, সহযোগি অধ্যাপক মো. বদরুল মিল্লাত, প্রফেসর আবুল হাসেম, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, হোসেনুর রহমান, ফারুক হোসেন, মনোয়ার হোসেন, সহকারি হোস্টেল সুপার ও সহযোগি অধ্যাপক উন্মে ফাতেমা জোহরা, নাসরিন সুলতানা প্রমুখ। জেলা সদরে অবস্থিত মাস্ট্রার্স টিচিং (৭০ কলেজ ) প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা ১০০ সিটের ছাত্রী হোস্টেল ৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ভবন এবং বাউন্ডারী ওয়ালসহ প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস এর
দ্বারোন্মোচন শেষে ছাত্রী নিবাস চত্বরে একটি আমলকী গাছের চারা রোপন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক সন্দীপ কুমার দাশ।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল