শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কারেন্ট জাল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। একই সাথে ৩টি দোকানের ৪জনকে পৃথক ভাবে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৭জুলাই) দুপুরের দিকে কলারোয়া পৌরসদরের পাকা ব্রিজের ওপারে কয়েকটি দোকানে কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫/২ এর “খ”(সংশোধিত২০১৩) ধারা মোতাবেক কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে হাজিপুর গ্রামের ইসমাইল সরদারের পুত্র শওকত আলী (৪৫) কে ৪ হাজার, শুভংকরকাটি গ্রামের মুজিবুর রহমানের পুত্র মাসুদুর রহমানকে ৪ হাজার ও মুরারীকাটি গ্রামের মোমিন দফাদারের পুত্র মিলনকে ৫ হাজার ও একই দোকানের সেলিমের পুত্র পারভেজকে ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

সংক্ষিপ্ত বক্তব্যে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ চলছে। এই মৎস্য সপ্তাহে এ ধরনের নানামুখী অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত চলার সময়ে সাথে ছিলেন, কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, কলারোয়া থানা পুলিশের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান ও উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিরারিজ অফিসার কুমার প্রসূন দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ