শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী অনুষ্ঠিত

কলারোয়ায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭জুলাই) সকাল হতে এই ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনী শেষে সেরা ছাগলচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভেটেরিনারি সার্জন) ডাঃ সাইফুল ইসলাম। অতিথি হিসাবে ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল।

এছাড়া অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সিনিয়র সহ-সভাপতি সরদার জিল্লুর রহমান, সহ-সভাপতি আলম হোসেন, রুহুল আমিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সহ-সাংগঠনিক সেলিম খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ.দপ্তর সম্পাদক আলামিন, প্রচার সম্পাদক সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাজিবুল ইসলাম, সহ.ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হাসানুল কবীর, কার্য নির্বাহী সদস্য আজগর আলী, নাজির হোসেন, মিজানুর রহমান, মনিরুজ্জামান, আলি হোসেন, খান নাজমুল হুসাইন, ইমাদুল ইসলাম, আলামিন গাজী, দেলওয়ার হোসেন।

বছর সেরা ছাগল চাষী হিসাবে উপজেলার রামকৃষ্ণপুরের বজলুর রহমান ও পাঁচপোতার আবুবকর সিদ্দিক একটি করে ২৪ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসাবে গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও রুলী বিশ্বাস বলেন-দিনে দিনে আমরা মৌলিকত্ব হারাচ্ছি, তাই কিছু কিছু মৌলিকত্ব ধরে রাখতে হবে, বেশী করে দেশীয় জাতের ছাগল চাষ করতে হবে। ছাগল চাষীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন- আপনাদের সব ধরনের সহযোগিতা সরকার করছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন-উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহকারী প্রাণিসম্পদ অফিসার সুদাম নন্দী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১